,

‘জিয়ার সৈনিক এক হও’ স্লোগান দেওয়ায় পুলিশের লাঠিপেটা, আহত ১৫

news-image

অনলাইন ডেস্ক : পটুয়াখালীর দশমিনায় শহিদ মিনারে ফুল দিতে গিয়ে পুলিশের লাঠিপেটায় বিএনপির ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।

দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শনিবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

‘জিয়ার সৈনিক এক হও’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে পুলিশ নেতাকর্মীদের লাঠিচার্জ করেছে অভিযোগ করেছে উপজেলা বিএনপি।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভাষাশহিদের শ্রদ্ধা জানাতে রাতে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রবেশ করেন। শহিদ মিনারের কাছাকাছি পৌঁছলে পুলিশ তাদের স্লোগান দিতে নিষেধ করে। এ নিয়ে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের তর্ক হয়।

এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু করে নেতাকর্মীদের। এরপর তাদের ধাওয়া করে বিদ্যালয় মাঠ থেকে বের করে দেয়।

পুলিশের লাঠিপেটায় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান বাদল ও সিকদার এজাজুলসহ ১৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

আহতদের মধ্যে ফখরুজ্জামান বাদলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। পরে রাতেই হাসপালে চিকিৎসাধীন সাবেক ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান বাদলকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আলিম তালুকদার বলেন, ‘জিয়ার সৈনিক এক হও’ স্লোগান দেওয়ায় পুলিশ পিটিয়ে ও ধাওয়া করে আমাদের নেতাকর্মীদের মাঠ থেকে বের করে দেয়। এ ছাড়া বাদল গুরুতর আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ভর্তির কিছু সময় পরেই পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে দশমিনা থানার ওসি মো. জসিম যুগান্তরকে বলেন, শহিদ মিনারে বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটার কোনো ঘটনা ঘটেনি।

তবে পৃথক আরেকটি ঘটনায় বিএনপি নেতাকর্মীদের ছোড়া ককটেলে পুলিশের চার সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি।

ওসি বলেন, উপজেলার নলখোলা বন্দরে বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে একটি ককটেল বিস্ফোরণ ঘটনায়। এতে এসআই তৌসিফ (২৭), আব্দুর রহিম, কনস্টেবল সুমন (৩০) ও মো. জালিস (২২) আহত হন। তারা রাতেই দশমিনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এছাড়া নলখোলা বন্দরে সাবেক ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান বাদলের পকেট থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেন পুলিশের এ কর্মকর্তা।

সূত্র : যুগান্তর

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য