,

কৃষকের ফসলের মাঠে প্রাণের শহিদ মিনার

news-image

কিশোরগঞ্জ সংবাদদাতা : ফসলের মাঠে শহিদ মিনার তৈরি করেছেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার জাফরাবাদ গ্রামের কৃষক রুমান আলী শাহ।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে সবজি দিয়ে শহিদ মিনারটি তৈরি করেন তিনি। ব্যতিক্রমী এ শিল্পকর্মের জন্য প্রশংসায় ভাসছেন কৃষক রুমান।

সরেজমিনে দেখা গেছে, থরে থরে সবুজ সবজি সাজিয়ে গড়ে তোলা বেদির বুকে লাল সবজি দিয়ে রক্তলাল সূর্যের আলপনা এঁকে তৈরি করা হয়েছে প্রাণের শহিদ মিনার।

মিনারের নিচে সবজি চারা সাজিয়ে লেখা হয়েছে- ‘মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা’।

প্রায় দেড় একর জমির এ ফসলের মাঠের মাঝখানটা জুড়ে তৈরি একুশের অনবদ্য ক্যাম্পাস। আর দৃষ্টিনন্দন এ ক্যাম্পাসও সাজানো হয়েছে বাংলা বর্ণমালা দিয়ে।

কৃষক রুমান আলীর ব্যতিক্রমী এ শিল্পকর্ম দেখতে জাফরাবাদ গ্রামের লোকজন তার ফসলের খামারে ভিড় করছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য