,

‘ডিএসসিসি এলাকার সব নামফলক বাংলায় লিখতে হবে’

news-image

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার সব নামফলক- চিহ্নফলক বাংলায় লেখার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

একুশের প্রথম প্রহরে জাতীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত গণমাধ্যমেরকর্মীদের সঙ্গে আলাপকালে সবার প্রতি এই আহ্বান জানান তিনি।

ডিএসসিসি মেয়র বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে এরইমধ্যে আমরা একটি গণবিজ্ঞপ্তি জারি করেছি যে, দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সকল সরকারি-বেসরকারি-আধাসরকারি-স্বায়ত্বশাসিত নামফলক-চিহ্নফলক অবশ্যই বাংলায় লিখতে হবে। কোনো ইংরেজি শব্দ বাংলা বর্ণ দিয়ে লেখা যাবে না।

ডিএসসিসি মেয়র আরো বলেন, এই গণবিজ্ঞপ্তি আমরা জারি করেছি, কারণ আজকে আমরা দেখছি, অপসংস্কৃতির আগ্রাসনে বাংলাভাষা তার মর্যাদা এবং সম্মান হারিয়ে ফেলেছে। এই জন্যে আমরা মনে করি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এলাকার সকল নামফলক এবং চিহ্নফলক বাংলায় হওয়া আবশ্যক এবং সেটা যদি ইংরেজি শব্দ হয় পাশাপাশি সেটা ইংরেজি বর্ণ দ্বারা লেখা যেতে পারে।

ডিএসসিসি মেয়রের সঙ্গে সিটি করপোরেশনের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

সূত্র : কালের কণ্ঠ

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য