,

সব কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন কাদের মির্জা

news-image

অনলাইন ডেস্ক : সব কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। শনিবার রাত ৯টার দিকে ফেসবুকে লাইভে এসে তিনি এই প্রত্যাহারের ঘোষণা দেন।

ওই লাইভে কাদের মির্জা বলেন,  ‌‘প্রিয় দেশবাসী, আপনারা যে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তের প্রতি আমি আস্থাশীল। আমি রাজনীতি করি বঙ্গবন্ধুর আদর্শের, আমি রাজনীতি করি আওয়ামী লীগের, আমি শেখ হাসিনার নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল। আমার নেত্রী শেখ হাসিনা যখন যে সিদ্ধান্ত দেবেন, সেই সিদ্ধান্ত আমি মাথা পেতে নেব। নেত্রী যেহেতু বলেছেন, নোয়াখালীর বিষয়ে উনি প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবেন, সেজন্য আমি আমার ইতোমধ্যে দেওয়া সকল কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছি এবং আমি চাই, নোয়াখালীতে আমাদের দলের ত্যাগী নেতাকর্মীরা যাতে স্থান পায়, সে ব্যবস্থা আমার নেত্রী শেখ হাসিনা করবেন। সবাইকে ধন্যবাদ।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ওবায়দুল কাদেরের এই ছোট ভাই এরপর এ বিষয়ে তার ফেসবুকে একটি স্ট্যাটাসও দেন।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে গত তিন দিন মেয়র কাদের মির্জা ও বাদল গ্রুপের রাজনৈতিক কোন্দলের জের ধরে পূর্বঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচিতে থমথমে অবস্থার সৃষ্টি হয়। দুই গ্রুপের পূর্বঘোষিত কর্মসূচিগুলো নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল উপজেলার সর্বত্র।

শনিবার মেয়র আবদুল কাদের মির্জার ডাকে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফের সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়। এদিন সংবাদ সম্মেলনে কাদের মির্জা সোমবার মানবন্ধন এবং মিজানুর রহমান বাদল একই দিন বসুর হাট রুপালি চত্বরে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য