,

‘ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অনেক বড় ভূমিকা আছে : তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অনেক বড় ভূমিকা আছে। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতার সংগ্রাম শুরু। ভাষা আন্দোলনের এত বছর পর যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে আস্ফালন করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে তিনি এসব কথা বলেন।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা সম্পর্কে নতুন প্রজন্ম জানে না। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অনেক বড় ভূমিকা আছে। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতার সংগ্রাম শুরু। ভাষা আন্দোলনের এত বছর পর যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে আস্ফালন করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

শহীদ মিনারে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা-এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আমরা মাস্ক পরে এখানে এসেছি। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য