শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদে ঢুকে যুবককে কুপিয়ে জখম

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় শরিফুল্লাহ খান ইমন(২২) নামের এক যুবককে মসজিদে ঢুকে কুঁপিয়ে জখম করছেন প্রতিবেশী। শনিবার বিকালে উপজেলার মাছিহাতা ইউনিয়নের ভাদেশ্বরা গ্রামের ভূইয়া বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহত ইমনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সে ভাদেশ্বরা গ্রামের আলী আকবর খানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আহত ইমন আসরের নামাজ পড়তে ভূইয়া বাড়ি জামে মসজিদ যায়। মসজিদের ভেতরে ঢুকে প্রতিবেশি একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মুস্তাকিম মিয়া, তার ৩ সহোদরসহ ১০/১৫ জন দুর্বৃত্ত ইমনের ওপর হামলা চালায়। রামদা দিয়ে তার মাথায় ও শরীরে কোপাতে থাকে। তার চিৎকারে মসজিদের মুসুল্লিরা ভয়ে পালিয়ে যায়।

আহত ইমনের পরিবার জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার বৈদ্যুৎতিক মিটারে আগুন লাগিয়ে দেন প্রতিবেশী আব্দুর রহমানের ছেলে আবু বক্কর। শুক্রবার বিকেলে সদর মডেল থানায় অভিযোগ দাখিল করার পর দুপুরে তদন্ত করতে আসে পুলিশ। তদন্তের পরই মসজিদ আসর নামাযের সময় মুস্তাকিমসহ ১০-১৫ জন দুর্বৃত্ত ইমনকে কুপিয়ে জখম করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, ইমনে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় জখম হওয়ায় প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম জানান, ইমনকে আহত অবস্থায় উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে গিয়ে রোগীকে দেখে আসছি। দ্রুত সময়ে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা