,

ব্রাহ্মণবাড়িয়ায় নানান জাতের  বাহারি পিঠার উৎসব 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: বাঙ্গালির অনেক উৎসবের মতই পিঠা উৎসব সুপ্রাচীন কালের। চিরায়ত বাংলার গ্রামীণ উৎসবকে ধারণ করে নান্দনিকতার মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পালিত হল পিঠা উৎসব। পঞ্জিকার নিয়মে,প্রকৃতি থেকে বিদায় নিয়েছে শীত। ফাল্গুনের হাত ধরেই প্রকৃতিতে আসে বসন্ত। আর  ঋতুরাজ বসন্ত উপলক্ষে  গ্রামীণ ঐতিহ্য পিঠা উৎসব। নাসিরনগর উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। রকমারি পিঠার চিরচেনা স্বাদ ও গন্ধ মাতিয়ে রাখলো সবাইকে। উৎসবে এসে অনেকেই যেন ফিরে গেলেন হারানো শৈশবে।  শনিবার  উপজেলা পরিষদ মিলনায়তন চত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ উৎসবের উদ্বোধন করেন সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। এ উৎসবে কিশোর-কিশোরী,নারী-পুরুষসহ সব বয়সীরা স্টলে আসে । উৎসবে নানা স্বাদের এসব বাহারি পিঠার আবার রয়েছে হরেক নাম। বাহারি পিঠার ১৫ ষ্টল স্থান পায়। এছাড়াও উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফীর সৌজন্যে ছিল একটি কপি হাউজ।  উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হকসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য