,

কাদের মির্জা ও বাদল গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিকের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের কাদের মির্জা ও বাদল সমর্থকদের দু’গ্রুপের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির মৃত্যুবরণ করেছেন।

শনিবার রাত পৌনে ১১টায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহাব উদ্দিন যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির অনলাইন পোর্টাল বার্তা বাজারের স্থানীয় প্রতিনিধি।
উপজেলার চাপরাশিরহাট বাজারে শুক্রবার বিকালে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

বুকে ও গলায় গুলিবিদ্ধের ঘটনার পর মুজাক্কিরকে প্রথমে কোম্পানীগঞ্জ হাসপাতালে, পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করার পর জরুরিভাবে তাকে রক্ত দেয়া হয়। অবস্থার অবনতি ঘটলে রাতেই মুজাক্কিরকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে রাখা হয়।

লাইফ সাপোর্টে থাকা সাংবাদিক মুজাক্কিরের চিকিৎসার জন্য বিএনপি নেতা ঢাকার ব্যবসায়ী ও শিল্পপতি মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম ফারুক ২০হাজার টাকা দেন।
এছাড়াও ঢাকার অপর এক ব্যাবসায়ী ও আওয়ামী লীগ নেতা নাজমুল হক নাজিম সাংবাদিক মুজাক্কিরের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোজ-খবর রেখেছিলেন।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য