,

‘তারুণ্যের শক্তি আর প্রবীণের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঐতিহ্যকে ধরে রাখতে হবে’

news-image

নিজস্ব প্রতিবেদক : তারুণ্যের শক্তি আর প্রবীণের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সংগঠনের ঐতিহ্যকে ধরে রাখতে হবে জানিয়ে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, বাংলাদেশ ও আওয়ামী লীগ একে অপরের অবিচ্ছেদ্য অংশ। একটাকে বাদ দিয়ে অন্যটি কল্পনা করা যায়না।

শনিবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নব গঠিত কাযনিবাহী কমিটির প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, বাংলার নির্যাতিত নিপীড়িত মানুষের স্বাধীকার ও স্বাধীনতার প্রতিটি আন্দোলন সংগ্রাম আওয়ামী লীগের নেতৃত্বেই সংগঠিত হয়েছে। রাজনীতি করে জীবনে মন্ত্রী এম পি অনেক কিছু হয়েছি। কিন্তু সবচেয়ে বেশি সম্মানিত বোধ করেছি নিজেকে আওয়ামী লীগ কর্মী পরিচয় দিয়ে।

চট্টগ্রাম থিয়েটার ইনষ্টিটিউট মিলনায়তনে সংগঠনের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শেখ মো আতাউর রহমানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যাপক মো মঈনুদ্দিন, এডভোকেট ফখরুদ্দিন চৌধুরী, মহিউদ্দিন রাশেদ, আবুল কালাম আজাদ, এটিএম পেয়ারুল ইসলাম, রফিকুল ইসলাম, জসিম উদ্দিন, আফতাব উদ্দিন চৌধুরী, আবুল কাশেম চিশতি, স্বজন কুমার তালুকদার, যুগ্ন সাধারন সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, দেবাশীষ পালিত, জসিম উদ্দিন শাহ, সাংগঠনিক সম্পাদক খাদিজাতুল আনোয়ার সনি এমপি, নজরুল ইসলাম তালুকদার, সম্পাদক মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মো হারুন, আলাউদ্দিন সাবেরী, প্রদীপ রঞ্জন চক্রবত্তী, মহসীন জাহাঙ্গীর, ইঞ্জিনিয়ার মেজবাউল আলম লাভলু, নাজিম উদ্দিন তালুকদার, ডাঃ মোঃ সেলিম উদ্দিন, মো নুর খান, এনায়েত হোসেন নয়ন, ব্যারিষ্টার প্রিয়াংকা আহসান, আফতাব খান অমি, মো ইয়াছিন মাহমুদ, জেবুন্নেছা জেসী, কার্যনিবাহী সদস্য মাহফুজুর রহমান মিতা এম পি, নুরুল আলম চৌধুরী, মো আবুল বশর, শওকত আলম, বেদারুল আলম চৌধুরী বেদার, ইঞ্জিনিয়ার মাহাবুবুর রহমান রুহেল, মো ইদ্রিচ,দিদারুল আলম বাবুল, ডাঃ নুর উদ্দিন জাহেদ, মহিউদ্দিন আহমদ মঞ্জু, মো সেলিম উদ্দিন, আখতার হোসেন খান, রুস্তম আলী, সরোয়ার হাসান জামিল, ফেরদোস হাসান আরিফ, গোলাম রব্বানী, মো ইসমাইল, হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব, আখতার উদ্দিন পারভেজ প্রমুখ।

সূত্র : বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য