শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে টাকার অভাব নাই, অভাব শুধু ঈমানের : পরিকল্পনামন্ত্রী

news-image

সুনামগঞ্জ সংবাদদাতা : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, আমরা দেশে পদ্মাসেতু করেছি। সিলেট-ঢাকা সড়ক করবো দুই হাজার কোটি টাকা দিয়ে। সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেললাইন হবে চার হাজার কোটি টাকা দিয়ে।

আমাদের টাকার কোনো অভাব নেই; অভাব শুধু আমাদের ঈমানের। লোভ আর চুরি স্বভাব আমাদের উন্নয়নের সময় নষ্ট করছে।

শনিবার বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ২০ শয্যার হাসপাতালের উদ্বোধন শেষে সভায় পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের ভোটে আমরা ক্ষমতায় এসেছি। যতদিন জনগণ চাইবে ততদিন আমরা মানুষের কাজ করবো। বিএনপির একদফা হাস্যকর, অহেতুক কথাবার্তা। তারা অহেতুক কিছু কথাবার্তা বলে দেশের মানুষের শান্তি নষ্ট করতে চায়। আমরা বিএনপির কথায় কান না দিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে। আওয়ামী লীগ দেশের মানুষের ভোটে বিজয়ী হয়ে দেশ শাসন করছে। দেশের মানুষ জানে আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে, তা আর কোনো সরকারের সময়কালে হয়নি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম-সচিব মিজানুর রহমান, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশারফ মিয়া প্রমুখ।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা