,

এক দুর্ঘটনা এড়াতে আরেক দুর্ঘটনা, নিহত ১

news-image

বরিশাল সংবাদদাতা : ঢাকা ব‌রিশাল মহাসড়‌কের উজিরপু‌রের বামরাইল এলাকায় কাভার্ডভ‌্যান ও ট্রলির সংঘ‌র্ষে ট্রলিচালক আজিজুর রহমান সরদার (২২) নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন চারজন। তা‌দের ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ করা হ‌য়। আজ শ‌নিবার সকাল সা‌ড়ে ১০টায় উজিরপু‌রের ক‌বিরবা‌ড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। নিহত আজিজের পিতা সি‌দ্দিকুর রহমান সিকদা‌র।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে গৌরনদী হাইও‌য়ে থানার ওসি মাহাবুবু রহমান জা‌নান, কাভার্ডভ‌্যান‌টি ঢাকা থে‌কে ব‌রিশাল যাচ্ছিল। ট্রলি‌টি ইট বোঝাই ক‌রে ব‌রিশাল থে‌কে গৌরনদীর দি‌কে যা‌চ্ছি‌ল। প‌থিম‌ধ্যে বামরাইল এলাকায় এক‌টি মোটরসাইকেলকে বাঁচা‌তে গি‌য়ে এ দুর্ঘটনা ঘ‌টে। এতে ট্রলি উল্টে এবং সংঘ‌র্ষে ট্রলিচালক নিহত হন। পাশাপা‌শি ট্রলির হেলপার র‌বিউল ফ‌কির ও কাভার্ডভ‌্যানচালক ও মোটরসাই‌কেল চালকসহ চারজন‌কে শের-ই-বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়।

এদিকে নিহতের মর‌দেহ ময়নাতদ‌ন্তের জন‌্য ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ করা হ‌য়ে‌ছে ব‌লে জানান পু‌লি‌শের এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য