শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খাওয়া নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া, খুবি ছাত্রীর আত্মহত্যা

news-image

অনলাইন ডেস্ক : খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা আফরিন সুমি (১৯) আত্মহত্যা করেছেন।

আজ শুক্রবার দুপুরে নিজ বাসভবনে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। সেখান থেকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করেছেন খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রবীর কুমার বিশ্বাস।

তিনি বলেন, শিক্ষার্থীর বাবা লিখিত অভিযোগে বলেছেন খাওয়া-দাওয়া করত না এ নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া ও কথাকাটি হয়। এরপর ওই শিক্ষার্থী আজ দুপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, আফসানা আফরিন সুমি ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। পরে তার আত্মীয়-স্বজন তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল (খুমেক) নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।

তবে সহপাঠীরা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ডিজাইন বিভাগের ১ম বর্ষের এক ছেলের সঙ্গে সম্পর্ক ছিল সুমির। সর্বশেষ কিছুদিন আগে সেই সম্পর্ক ভেঙে যায়। তা নিয়ে সুমি বেশ হতাশায় ভুগছিল, যেটা তাদের সঙ্গে শেয়ার করেছে। তাই তাদের ধারণা সেই জেরেই সুমি আত্মহত্যা করেছেন।

একইসঙ্গে ওই শিক্ষার্থীর ফেসবুক ও হোয়াটসঅ্যাপ শেষদিকের স্টোরিতে দেখা যায় ভালোবাসার সম্পর্ক ভেঙে যাওয়াকে নিয়ে কেন্দ্র করে তিনি বিভিন্ন রকম স্টোরি দিয়েছিলেন। তবে কাউকে কিছু না জানিয়ে আত্মহত্যা করায় তার সহপাঠীরা হতবাক হয়েছেন।

বর্তমানে তার মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের (খুমেক) লাশ ঘরে রয়েছে। শনিবার তার লাশ দাফন করা হবে।

সূত্র : কালের কণ্ঠ

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা