,

কোকেনসহ বিজেপি নেত্রী গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গে ভোটের মুখে বিজেপিতে অস্বস্তি শুরু হলো। কারণ লক্ষাধিক টাকার মাদকসহ গ্রেপ্তার হলেন বিজেপি যুব মোর্চার সম্পাদক পামেলা গোস্বামী।

দক্ষিণ কলকাতার অভিজাত অঞ্চল বলে পরিচিত নিউ আলিপুরের রাস্তা থেকেই গ্রেফতার করা হয়েছে বিজেপি নেত্রীকে। কয়েক লক্ষ টাকার কোকেন উদ্ধার করা হয়েছে তাঁর থেকে। এ সময় গ্রেফতার হয়েছেন তাঁর সঙ্গী প্রবীর দে।

পামেলা টলিউডে অভিনয় এবং মডেলিংয় ক্যারিয়ার তৈরীর সাথেই রাজনীতিতে আসেন। বিজেপির বেশ কিছু প্রথম সারির নেতার নেকনজরে আসার কারণে খুব দ্রুত পার্টিতে পদোন্নতি-ও হয় পানেসার।

জানা গিয়েছে, শুক্রবার নিউ আলিপুরে নিজের আবাসনের কাছে গাড়ি পার্কিংয়ের জন্য পামেলা যান। সেখানেই তাঁকে হাতেনাতে ধরে পুলিশ। নিউ আলিপুর থানার পুলিশ পামেলার গাড়ি থেকে প্রায় ১০০ গ্রাম কোকেনের প্যাকেট পেয়েছেন বলে দাবি পুলিশের। তারা জানিয়েছেন, পামেলা গোস্বামীর হ্যান্ড ব্যাগ থেকে কোকেন উদ্ধার হয়েছে। এমনকী বিজেপি নেত্রী গাড়ির সিটের নিচ থেকেও কোকেন পাওয়া গিয়েছে।

হুগলি জেলা বিজেপি যুব মোর্চার পর্যবেক্ষক পামেলা গোস্বামী। তার বিরুদ্ধে বেআইনিভাবে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিলই। পুলিশ বিষয়টি নিয়ে খোঁজখবর করছিল।পুলিশের কাছে খবর ছিল প্রায় প্রতিদিনই নিউ আলিপুরের কোথাও না কোথাও রাস্তায় গাড়ি নিয়ে দাঁড়ান পামেলা গোস্বামী। গোপন সূত্রে খবর পাওয়ার পরেই শুক্রবার নিউ আলিপুরে ফাঁদ পেতে ছিল পুলিশ। এদিও যে তিনি যাবেন, সেটা আগে থেকেই খবর ছিল পুলিশের কাছে। পামেলা গোস্বামীর গাড়ি থামতেই পুলিশ গ্রেফতার করে তাঁকে।

এ নিয়ে এখনও বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ সূত্রে খবর, প্রায় ৮ টি গাড়িতে করে তাকে চারপাশ থেকে ঘিরে ধরা হয়। এরপর আর বিজেপি নেত্রীর পালানোর পথ ছিল না। পামেলাকে যিনি মাদক সরবরাহ করতেন, সেই প্রবীর দে-ও বিজেপি নেতা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য