,

কনের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে (ভিডিও)

news-image

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরে হেলিকপ্টারে চড়ে বিয়ে করে কনের ইচ্ছা পূরণ করলেন প্রকৌশলী মো. জাহিদুর রহমান (মিলু)। শুক্রবার উপজেলার আহম্মদপুর উত্তরপাড়া গ্রাম থেকে গিয়ে একই উপজেলার ভবানীপুর গ্রামে তিনি বিয়ে করেন।

বর প্রকৌশলী মিলু উপজেলার আহম্মদপুর উত্তরপাড়া গ্রামের রওশন আলীর ছেলে। তিনি সিরাজগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।

আর কনে জেরিন খান সুজানগর এনএ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং ভবানীপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী উজ্জ্বল খানের মেয়ে।

বরের বড়ভাবি মোছা. রথি খাতুন জানান, কনের ইচ্ছা পূরণ করতেই হেলিকপ্টারে এ বিয়ের আয়োজন করা হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার বিকাল ৫টার দিকে হেলিকপ্টারে চড়ে কনেকে নিয়ে রওনা দেন বর। আর বরযাত্রীরা যাতায়াত করেন মাইক্রোবাসে।

স্থানীয় লোকজন জানান, হেলিকপ্টারে চড়ে বিয়ের ঘটনা তাদের এলাকাতে এটিই প্রথম। হেলিকপ্টারে চড়ে বিয়ের আয়োজনে উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে উৎসুক লোকজন হেলিকপ্টার ও বর-কনেকে দেখতে ভিড় জমান। গ্রামবাসীর মধ্যে এ সময় আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

বর প্রকৌশলী মিলু হেলিকপ্টারে চড়ে বিয়ের আয়োজনের বিষয়ে কোনো কথা না বললেও তাদের বিয়েটা পারিবারিকভাবেই হচ্ছে বলে জানান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য