,

২৩ ফেব্রুয়ারি শুরু এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড বিতরণ

news-image

নিজস্ব প্রতিবেদক : ২০২১ সালের উচ্চ মাধ্যমিক এবং সমমান পরীক্ষার পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে বিতরণ শুরু হচ্ছে। শুক্রবার ঢাকা শিক্ষা বোর্ড থেকে এ তথ্য জানা গেছে। আগামী ১০ মার্চ পর্যন্ত রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে। এ বিষয়ে এরই মধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন-অর-রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি ঢাকা জেলা, গাজীপুর, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের; ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি টাঙ্গাইল, নরসিংদী, কিশোরগঞ্জের; ১ থেকে ৪ মার্চ ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার এবং ৭ থেকে ১০ মার্চ ঢাকা মহানগর ও নারায়ণগঞ্জ জেলার পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে।

বোর্ডের কলেজ শাখা থেকে শিক্ষাপ্রতিষ্ঠানকে পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য