,

মেঘনায় ধরা পড়ল ২০ কেজির ২ কোরাল

news-image

ভোলা প্রতিনিধি : ভোলার মনপুরার মেঘনায় এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের দুইটি কোরাল মাছ। ইতোমধ্যে এক হাজার টাকা কেজি দরে বিক্রি হয়ে গেছে মাছ দুটি। অসময়ে মেঘনায় বড় সাইজের দুই কোরাল পেয়ে বেজায় খুশি জেলে সাইফুল।

শুক্রবার সকালে মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনায় সাইফুল মাঝির জালে কোরালগুলো ধরা পড়ে। পরে সকাল ১১টায় হাজিরহাট ঘাটের নিজাম হাওলাদারের আড়তে ৪০ হাজার টাকায় বিক্রি হয় মাছ দুটি। ওই ঘাটের পাইকার মহিউদ্দিন বেপারী মাছ দুটি কিনেছেন ঢাকায় পাঠানোর জন্য।

সাইফুল মাঝি জানান, সকালে দক্ষিণ সাকুচিয়া সংলগ্ন মেঘনায় জাল ফেলেন তিনি। এসময় ২০ কেজি ওজনের দুইটি ও ছয় কেজি ওজনের আরও চারটি কোরাল মাছ ধরা পড়ে। পরে মাছগুলো নিজাম হাওলাদারের আড়তে কেজি ধরে বিক্রি করা হয়। বড় কোরাল দুটি ৪০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

হাজিরহাট মৎস্য আড়তের মালিক নিজাম হাওলাদার জানান, অসময়ে এত বড় কোরাল ধরা পড়ায় এগুলো দেখতে ঘাটে ভিড় করেছেন অনেকেই। পরে ডাকের মাধ্যমে (নিলামে) এক হাজার টাকা কেজি ধরে মাছ দুটি বিক্রি হয়।

ক্রেতা মহিউদ্দিন বেপারী জানান, তিনি মাছ দুটি শুক্রবার দুপুর ২টার লঞ্চ করে ঢাকায় পাঠিয়েছেন বিক্রির জন্য। শনিবার সকালে কারওয়ান বাজার মৎস্য আড়তে কোরাল দুটি বিক্রি হবে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের