,

শহীদ মিনারে যাচ্ছেন না রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের কারণে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছেন না রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতিনিধি যথাযোগ্য মর্যাদায় ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

সূত্র জানায়, প্রতিবার প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতেন। এবার তারা না আসার সম্ভাবনার কারণে বিশ্ববিদ্যালয়ের পাস ও এসবি পাস সংগ্রহের জন্য কোনো ধরনের উদ্যোগ পরিলক্ষিত হয়নি।

প্রক্টর অফিস সূত্রে জানা যায়, রাষ্ট্রপতির পক্ষে সামরিক সচিব শ্রদ্ধা নিবেদন করবেন বলে লিখিতভাবে বিশ্ববিদ্যালয়কে জানানো হয়েছে। অপরদিকে, প্রধানমন্ত্রী না আসার কথা জানিয়েছে সংস্কৃত মন্ত্রণালয়।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য