,

‘আমার ভাষা’ নামক অনুবাদ সফটওয়্যার উদ্বোধন

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সুপ্রিম কোর্ট কর্তৃক ‘আমার ভাষা’নামক অনুবাদ সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই অনুবাদ সফটওয়্যারটি উদ্বোধন করা হয়।

আমার ভাষা নামক এই অনুবাদ সফটওয়্যার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সুপ্রিম কোর্টের আদেশ ও রায়গুলি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে সক্ষম। এই সফটওয়্যারটি তৈরি করেছে একস্টেপ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া, যাদের মূল ‘অনুবাদ’সফটওয়্যারটি ভারতে একইভাবে ইংরেজি থেকে বাংলাসহ অন্যান্য ভারতীয় ভাষায় অনুবাদ করার জন্য ব্যবহৃত হয়। অনুবাদ সফটওয়্যারটিকে ২৬ নভেম্বর ২০১৯ থেকে ভারতের সুপ্রিম কোর্ট অনুবাদের জন্য SUVAS(সুপ্রিম কোর্ট বিধিক অনুবাদ সফটওয়্যার) হিসেবে ব্যবহার করার নির্দেশ দেয়।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আনিসুল হক, আইন ও বিচার বিভাগের সচিব জনাব মো. গোলাম সারোয়ার এবং ভারতীয় হাই কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ‘আমার ভাষা’সফটওয়্যারটি নিয়ে একস্টেপ কর্তৃক নির্মিত একটি ভিডিও প্রদর্শিত হয়।

হাই কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ভারতে তৈরি এই অনন্য অনুবাদ সফটওয়্যার ইনস্টলেশনে অংশীদার হতে পেরে এবং শুভেচ্ছাস্বরূপ বিতরণ করতে পেরে ভারত অত্যন্ত সম্মানিত। তিনি আরও বলেন, এই ধরনের সহযোগিতা কেবল ভারত এবং বাংলাদেশের মধ্যেই সম্ভব হতে পারে কারণ বাংলা ভারতের অন্যতম স্বীকৃত ভাষা। এছাড়া, ভারত এবং বাংলাদেশের উভয় বিচারিক ব্যবস্থার উৎস, বিধান এবং ভাষা অভিন্ন। হাই কমিশনার মহামারীকালীন ন্যায়বিচার নিশ্চিতকরণের জন্য ই-কোর্ট স্থাপনের মতো প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাম্প্রতিক প্রচেষ্টার প্রশংসা করেছেন। তিনি স্মরণ করিয়ে দিয়েছিলেন যে, ২০২০ সালের নভেম্বরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষভাবে বাংলাদেশ কর্তৃপক্ষ ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের বাংলায় বিচারের রায় প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করেছিলেন। তিনি একস্টেপ ফাউন্ডেশনের নির্দেশনা এবং প্রযুক্তিগত সহায়তায়, বাংলাদেশের মুক্তির ৫০তম বার্ষিকীতে এবং একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তিনদিন আগে এই সফটওয়্যারটি চালুর বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য