,

৪২তম বিসিএস প্রিলির আসন বিন্যাস প্রকাশ

news-image

অনলাইন ডেস্ক : ৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারির আসন বিন্যাস (সিট প্ল্যান) প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বৃহস্পতিবার এই পরীক্ষার আসন ব্যবস্থা প্রকাশ করেছে পিএসসি।

আগামী ২৬ ফেব্রুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে এবার প্রতি বেঞ্চে একজন করে ‘জেড’ আকৃতিতে বসানো হবে। কেবল রাজধানীতে নেয়া হবে এ পরীক্ষা। সাধারণত বিভাগীয় শহরে বিসিএসের পরীক্ষা নেয়ার রেওয়াজ আছে। এই বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগ করা হবে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমেদের স্বাক্ষরে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ ফেব্রুয়ারি বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ২০০ নম্বরের এই পরীক্ষা হবে। দুপুর ১টা থেকে ২টা ২৫ মিনিটের মধ্যে আসনগ্রহণ করতে হবে পরীক্ষার্থীদের। এমসিকিউসহ ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এরমধ্যে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ) হবে। আর ১০০ নম্বরের হবে মৌখিক পরীক্ষা। ২০০ নম্বরের পরীক্ষার জন্য প্রার্থীরা সময় পাবেন দুই ঘণ্টা।

প্রিলিমিনারিতে মেডিকেল সায়েন্স (১০০), বাংলা (২০), ইংরেজি (২০), বাংলাদেশ বিষয়াবলি (২০), আন্তর্জাতিক বিষয়াবলি (২০), মানসিক দক্ষতা (১০) ও গাণিতিক যুক্তির (১০) ওপর পরীক্ষা হবে। পরীক্ষায় প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য প্রার্থীরা এক নম্বর পাবেন। আর ভুল উত্তর দিলে প্রতিটির জন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে।

সূত্র : বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য