,

হাসপাতালে বেশি বিল দাবি! রিক্সাচালক বাবার ৯৯৯-এ ফোন

news-image

অনলাইন ডেস্ক : হাসপাতালের বিরুদ্ধে বেশি বিল করা কিংবা রোগী আটকে রাখার অভিযোগ নতুন কিছু না। এবার এমনই দাবি নিয়ে সদ্যজাত সন্তানের এক রিক্সাচালক বাবা ফোন দিলেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে। তার দাবি বেশি বিল করেছে হাসপাতাল। বিল পরিশোধ করতে না পারায় হাসপাতাল থেকে ছাড় পাচ্ছে না সন্তানকে নিয়ে এই দম্পতি। সহায়তায় জন্য ফোন করেন ৯৯৯ এ, এগিয়ে আসেন রাজধানীর উত্তরা পূর্ব থানার পুলিশ।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় আশিক (২৪) নামে একজন কলার ঢাকার উত্তরার ৮ নম্বর সেক্টরের ইউনিক হসপিটাল থেকে ফোন করে জানান, তিনি পেশায় একজন রিক্সাচালক। একদিন আগে ১৬ ফেব্রুয়ারি তার গর্ভবতী স্ত্রীকে তিনি হাসপাতালে ভর্তি করেন। সেদিন বিকেলে তার স্ত্রীর নর্মাল ডেলিভারি হয় এবং একটি কন্যা সন্তান জন্ম দান করেন। ১৭ ফেব্রুয়ারি বিকেলে তিনি তার স্ত্রী সন্তানকে বাসায় নিতে চাইলে তাকে ১৮ হাজার টাকা বিল পরিশোধ করতে বলা হয়। কিন্তু তিনি একদিন হাসপাতালে অবস্থান এবং নর্মাল ডেলিভারির জন্য এতো টাকা বিল দাবি করার কারণ জানতে চান এবং এতো টাকা পরিশোধে অসম্মতি জানান।

তখন হাসপাতাল থেকে তাকে জানানো হয় বিল পরিশোধ না করলে তিনি তার স্ত্রী সন্তানকে নিয়ে যেতে পারবেন না। শেষে তিনি কোন উপায় না পেয়ে ৯৯৯ এ ফোন করেন।

৯৯৯ থেকে সংবাদ পেয়ে উত্তরা পূর্ব থানার একটি দল ঘটনাস্থলে যায়। পরে উত্তরা পূর্ব থানার এস আই ফারুক আহমেদ ৯৯৯ কে ফোনে জানান তিনি হাসপাতালে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেন। কলার রিক্সাচালক আশিকের আর্থিক অবস্থা বিবেচনায় ন্যুনতম বিল নেয়ার অনুরোধ জানান।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ তিন হাজার পাঁচশত টাকা বিল নিয়ে কলার এবং তার স্ত্রী সন্তানকে ছাড়পত্র দেয়।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের