,

বাংলাদেশ ব্যাংকে হামলা চালানো তিন হ্যাকার যুক্তরাষ্ট্রে অভিযুক্ত

news-image

অনলাইন ডেস্ক : হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন দেশ থেকে অর্থ চুরির ঘটনায় জড়িত উত্তর কোরিয়ার তিন হ্যাকারকে অভিযুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট।

তিন জনের বিরুদ্ধে বাংলাদেশের ৮১ মিলিয়ন ডলারসহ মোট ১.৩ বিলিয়ন ডলার চুরির অভিযোগ আনা হয়েছে।

যুক্তরাষ্ট্র বলছে, পার্ক জিন হিয়ক, জন চ্যাং হিয়ক ও কিম ইল উত্তর কোরিয়ার সেনাবাহিনীর হয়ে এসব হ্যাকিং কর্মকাণ্ড পরিচালনা করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘উত্তর কোরিয়া বন্দুকের পরিবর্তে কীবোর্ড ব্যবহার করে বিভিন্ন দেশের ভার্চুয়াল মুদ্রা চুরি করেছে। গত সাত বছরের বেশি সময় ধরে এই তিন গোয়েন্দা কর্মকর্তা হ্যাকিং করে আসছেন।’

পার্ক জিন হিয়ক গ্রুপটির অন্যতম হোতা হিসেবে পরিচিতি। তিনি কম্পিউটার প্রোগ্রামার।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংক থেকে ৮১ মিলিয়ন ডলার চুরির ওই ঘটনার পাশাপাশি তার নেতৃত্বে ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের সনি করপোরেশন ও ২০১৭ সালে বিশ্বজুড়ে ‘ওয়ানাক্রাই ২.০ গ্লোবাল র‌্যানসমওয়্যার’ সাইবার আক্রমণ হয় বলে দাবি করছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ থেকে চুরি যাওয়া ৫৬১ কোটি টাকা এখনো ফেরত আসেনি। অর্থের বড় একটি অংশ ক্যাসিনোতে বিনিয়োগ করা হয়। সেই ক্যাসিনোর বিরুদ্ধেও মামলা চলছে।

সূত্র : দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য