,

গোপালগঞ্জে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ২

news-image

গোপালগঞ্জ সংবাদদাতা : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গিয়ে চালকসহ ২ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী ১নং ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার ফুকসা এলাকার মুছা মৃধার ছেলে ট্রাকচালক সজীব মৃধা (২৩) ও ঝিনাইদহ জেলার মধুপুর উপজেলার চাপরাইন এলাকার ওমর ফারুকের ছেলে শাহিন (২৫)।

ভাংগা হাইওয়ে থানার এএসআই মো. আবদুল জব্বার মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, পাথরবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় চালক সজীব ট্রাকের ভিতর চাপাপড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিলে শাহিনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য