,

পরমাণু সমঝোতা নিয়ে মেরকেল-রুহানি ফোনালাপ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পরমাণু সমঝোতা নিয়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের টেলিফোনালাপ হয়েছে।

হাসান রুহানির বলেছেন, সাবেক মার্কিন প্রশাসন ইরানের পরমাণু সমঝোতা থেকে বেআইনিভাবে বেরিয়ে যাওয়ার পর ইউরোপীয় দেশগুলো এ ব্যাপারে শক্তিশালী কোনো ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। খবর আলজাজিরার।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ইউরোপীয় দেশগুলো যদি সত্যিকার অর্থে এই সমঝোতা রক্ষা করতে চায়, তা হলে এতে ইরানকে দেওয়া প্রতিশ্রুতিগুলো অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

তিনি নতুন কোনো বিষয় পরমাণু সমঝোতায় অন্তর্ভুক্ত করাকে ‘অসম্ভব’ উল্লেখ করে বলেন, ইরান ও বিশ্বের ছয় বৃহৎ শক্তি দীর্ঘদিনের আলোচনা শেষে এই সমঝোতা অর্জন করেছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মাধ্যমে এটি আন্তর্জাতিক আইনে পরিণত হয়েছে। কাজেই এটির গঠন কাঠামোয় কোনো পরিবর্তন আনা সম্ভব নয়।

ইরানের প্রেসিডেন্ট বলেন, পরমাণু সমঝোতার ভিত্তিতে তার দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার কথা ছিল। কিন্তু সেই নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় কোনো যুক্তিতে এই সমঝোতা মেনে চলবে ইরান?

তিনি বলেন, আমেরিকাকে কার্যকরভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে। তিনি বলেন, এ কাজ করা সম্ভব হলেই কেবল তেহরান পরমাণু সমঝোতায় দেওয়া নিজের প্রতিশ্রুতি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য