,

খারাপ লোককে নির্বাচন করলে আমার খারাপ লাগে : মরিয়ম নওয়াজ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর সহ-সভাপতি মরিয়ম নওয়াজ ফের প্রধানমন্ত্রী ইমরান খানের তীব্র সমালোচনা করলেন। তিনি বলেছেন, আমাদের দেশ ক্লান্ত হয়ে পড়েছে। প্রিয় নির্বাচকরা, পাকিস্তানের সাথে আবারো এমন করবেন না … নির্বাচকরা খারাপ কোনো লোককে নির্বাচন করলে আমার খারাপ লাগে। কারণ দিনশেষে দেশটি আমাদেরই। মৌলিক সুবিধা না পেয়ে কৃষক থেকে শুরু করে শ্রমিক, দিনমজুর ও ব্যবসায়ীরা হতাশ।

মরিয়ম আরও বলেন, ভোটাররা আবারও তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) ক্ষমতায় নিয়ে এসে দেশকে অগ্নি পরীক্ষার মুখোমুখি করবেন না। খবর এএনআই-এর। পাকিস্তানের ওয়াজিরাবাদে নির্বাচনী জনসভায় গত মঙ্গলবার বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।

এসময় সাধারণ জনতাকে মরিয়ম নওয়াজ প্রশ্ন করেন, পিটিআই সরকার যে এক কোটি চাকরির এবং ৫০ লাখ বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, সেখান থেকে কেউ চাকরি বা বাড়ি পেয়েছে কি না?

সূত্র : বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য