,

কোম্পানিগঞ্জে কাদের মির্জার ডাকে হরতাল চলছে

news-image

নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীর কোম্পানিগঞ্জে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আধাবেলার হরতাল চলছে। দুপুর ২টা পর্যন্ত চলবে এই হরতাল।

নোয়াখালীর অপরাজনীতি বন্ধ, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার এবং কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ দলীয় কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তারের দাবিতে এই হরতালের ডাক দিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

বুধবার দুপুর ১টায় বসুরহাট পৌরসভায় তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হরতালের ডাক দেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে অবস্থান কর্মসূচি প্রত্যাহারের পর নতুন এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

একই দাবিতে এর আগে মঙ্গলবার রাত ৯টা থেকে বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোম্পানীগঞ্জ থানার সামনে নিজের কর্মী সমর্থকদের সাথে নিয়ে অবস্থান নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই পৌর মেয়র আবদুল কাদের মির্জা।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন জানান, বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক ইস্যু। তাই আপাতত পুলিশ এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাচ্ছে না। তবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য