,

নগ্ন হয়ে গণেশের মূর্তি ধারণ, রিহানা বিতর্কে

news-image

অনলাইন ডেস্ক : আবারও নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে জনপ্রিয় মার্কিন পপ গায়িকা রিহানা। তার নতুন এক টুইটার পোস্ট ঘিরে নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়। যেখানে অর্ধগ্ন অবস্থায় গলায় হিন্দু দেবতা সিদ্ধিপতি গণেশের মূর্তি ধারণ করতে দেখা যায় তাকে। যা আহত করে হিন্দু ধর্মালম্বী কোটি মানুষকে।

ছবিতে চিরাচরিত কনফিডেন্ট রিহানার ঝলক ধরা পড়েছে, হাত ভর্তি চুড়ি এবং স্তনের নীচে ট্যাটু শোভা পাচ্ছে ছবিতে। বুকে ঝুলছে হালকা বেগুনি বা পানাফুল রঙের একটি বিডসের হার এবং রুপালি রঙা চেইন থেকে পেটের কাছে ঝুলে রয়েছে গণেশের একটি পেনডেন্ট।

এই পোস্টের ক্যাপশনে হলিউডের ‘ব্যাড গার্ল’ পপতারকা পপকর্নের একটি গানের লাইন উদ্ধৃত করেন। পপকর্নের ‘ফরএভার’ অ্যালবামের ‘নেকেড’ গানের লাইনটির বাংলা অর্থ করলে দাঁড়ায়, ‘হে কন্যা, আমি চাই না আজ রাতে তুমি আমার জন্য অন্তর্বাস পরো’। আর এই ঘটনায় ভারতীয় হিন্দু ধর্মাবলম্বীরা দারুণ ক্ষেপেছে।

গত ২ ফেব্রুয়ারি নিজের টুইটার হ্যান্ডেলে রিহানা ভারতের কৃষক বিক্ষোভ সংক্রান্ত সিএনএন-এর খবরের একটি লিঙ্ক টুইটারে পোস্ট করেন, লেখেন- ‘আমরা এটা নিয়ে কথা বলছি না কেন?’ সেখানে ভারত সরকারের হাতে কৃষকদের মানবাধিকার ছিনিয়ে নেওয়ার কথা লেখা রয়েছে।

১০১ মিলিয়ান মানুষ যাকে টুইটারে ফলো করেন, সেই রিহানার এক লাইনের টুইট ভারতের কৃষক আন্দোলনকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেয়। যার ফলে রীতিমতো ড্যামেজ কন্ট্রোলে নামে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার নয়া বিতর্কে জড়ালেন তারকা।

তবে এই প্রথম ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেনি রিহানার বিরুদ্ধে। এর আগে ২০১৩ সালে আবু ধাবির শেখ জায়েদ মসজিদের কাছে ‘কুরুচিকর’ফটোশ্যুটের অভিযোগ উঠেছিল রিহানার বিরুদ্ধে। এ

এছাড়াও রিহানার নিজস্ব ব্র্যান্ড সেভেজ এক্স ফেন্টি লনজারি-এর শো চলাকালীন একটি গানের ভিডিও চলছিল, সেখানে হাদিস লেখা ফুটে উঠায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন রিহানা। এবার গণেশ মূর্তি বুকে ঝুলিয়ে টপলেস ছবি পোস্ট করায় হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠল গায়িকার বিরুদ্ধে। এ নিয়ে ভারতে রিহানার সমালোচনায় মুখর হয়েছেন হিন্দু ধর্মাবলম্বীরা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য