,

সারদাগঞ্জে স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালো যুবক

news-image

গাজীপুর সংবাদদাতা : গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে শফিকুল ইসলাম (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম রংপুরের পীরগাছা থানার পশ্চিম পাটশিকড় এলাকার আবু বক্করের ছেলে।

কাশিমপুর থানার ওসি মো. মাহবুবে খোদা, গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকায় জসিম উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ডিবিএল কারখানায় চাকরি করতেন শফিকুল ইসলাম। বুধবার দুপুরে একই বাড়ির ভাড়াটিয়া আতাউর রহমান (৩০) ঘরের দরজা বন্ধ করে তার স্ত্রীর সাথে ঝগড়া করছিলেন। এ সময় শফিকুল ইসলাম ওই ঝগড়া থামাতে ঘরের দরজা খোলার জন্য ডাকাডাকি ও দরজায় ধাক্কাধাক্কি শুরু করেন।

পরে আতাউর রহমান উত্তেজিত হয়ে দরজা খোলার পরই শফিকুল ইসলামকে ছুরিকাঘাত করে। এতে শফিকুল ইসলাম গুরুতর আহত হন।

এ সময় তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

ওসি মো. মাহবুবে খোদা আরও জানান, এ ঘটনায় পুলিশ আতাউর রহমানকে আটক করেছে। আটক আতাউর রহমানের গ্রামের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা এলাকায়। বিকেলে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য