সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লজ্জা ভেঙে বিএনপি নেতাদের টিকা নিতে বললেন তথ্যমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : বিএনপি নেতাদেরকে লজ্জা ভেঙে করোনা টিকা নিতে বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার দুপুরে বাংলাদেশ সচিবালয় ক্লিনিকে করোনা ভ্যাকসিন নেওয়ার পর ‘বিএনপি শুরু থেকে করোনা টিকার বিরুদ্ধে অপপ্রচার চালালেও বিএনপি নেতারা এখন করোনা টিকা নিচ্ছেন’ এ বিষয়ে সাংবাদিকরা মন্ত্রীর মন্তব্য জানতে চাইলে তিনি একথা বলেন।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান ও ক্লিনিকের সিভিল সার্জন ইলিয়াছ আলী এ সময় উপস্থিত ছিলেন।

ড. হাছান মাহমুদ বলেন, প্রথমত বিএনপির যে সমস্ত নেতারা টিকা নিয়েছেন বা নেওয়ার পক্ষে কথা বলছেন তাদের সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। যে সমস্ত দায়িত্বশীল নেতারা এই টিকা নিয়ে অপপ্রচার চালিয়েছিলেন তাদের জন্য লজ্জা হচ্ছে। কারণ তাদের চালানো অপপ্রচারে এটিই প্রমাণ হয় যে তারা সবসময় দেশের মধ্যে গুজব রটনা করে মানুষকে বিভ্রান্ত করার জন্য, সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যেই অপপ্রচার চালায়।

জনগণের ব্যাপক উৎসাহ উদ্দীপনার কারণে বিএনপি নেতাদের এখন খুব লজ্জা হচ্ছে যে টিকা সফলভাবে প্রয়োগ করা হচ্ছে উল্লে­খ করে মন্ত্রী বলেন, টিকা নিতে মানুষের এত ব্যাপক উৎসাহ যে, সেটিকে সামাল দিতে সরকারকে আরও ব্যাপক প্রস্তুতি ও নানা ধরনের ব্যবস্থা নিতে হচ্ছে। এতে তাদের চেহারাটা চুপসে গেছে, লজ্জা হচ্ছে। আমি তাদেরকে বলব, লজ্জা না পেয়ে আপনারাও টিকা নিন। সরকার সবার সুরক্ষা নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর। বিরোধী দলের যারা আমাদের কড়া সমালোচনা প্রতিদিন করেন, করেছেন টিকা নিয়ে তাদেরকেও আমরাও সুরক্ষা দিতে চাই।

হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে বাংলাদেশ সরকার সময় মতো টিকা নিয়ে এসেছে, তা বিশ্বে বিরল এমনকি যুক্তরাষ্ট্রে, ইউরোপে অনেক দেশে টিকার জন্য হাহাকার। এত বিপুল জনগোষ্ঠীর মধ্যে টিকা প্রদান কার্যক্রম এবং মানুষের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনায় এটিই প্রমাণিত হয়, সব অপপ্রচারকে পেছনে ফেলে প্রধানমন্ত্রী সময়োচিত সিদ্ধান্ত নিয়ে দেশের মানুষকে সুরক্ষা দেওয়ার যে পদক্ষেপ গ্রহণ করেছেন সেটি অত্যন্ত সফল।

টিকা গ্রহণের অনুভূতি জানতে চাইলে তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমি তো ডায়েবেটিক রোগী। প্রতিদিন ইনস্যুলিন দিতে হয় সকালে। ইনস্যুলিন নেওয়ার সময় কিছুটা অনুভব হয় যে আমি ইনস্যুলিন নিচ্ছি। আজকে টিকা নেওয়ার সময় সেটিও অনুভূত হয়নি। এতে মনে হচ্ছে আমাদের যারা টিকা দিচ্ছে, সেই টিকাদানকারীরা অনেক দক্ষ। আমাকে যে টিকা দিয়ে দিল আমি বুঝতেই পারিনি।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস