,

১১ এপ্রিল ৩২৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

news-image

নিজস্ব প্রতিবেদন : প্রথম ধাপে দেশের ৩২৩ ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামী ১১ এপ্রিল নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী মার্চের প্রথম সপ্তাহে এসব ইউপির তফসিল ঘোষণা করবে ইসি।

বুধবার ইসির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে সংস্থাটির সচিব হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের জানিয়েছেন।

সচিব বলেন, দেশের ২০ জেলার ৬৩ উপজেলায় মোট ৩২৩টি ইউপিতে আগামী ১১ এপ্রিল ভোটগ্রহণের সিদ্ধান্ত হয়েছে। সেই লক্ষ্যে আগামী মার্চের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে।

দেশের প্রায় সাড়ে চার হাজার ইউপির মধ্যে কয়েক ধাপে ভোট হবে। প্রথম ধাপে ৪১টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে। ১০টি আঞ্চলিক নির্বাচন অফিস বিবেচনায় নিয়ে এসব ইউপি বাছাই করা হবে।

তিনি জানান, ১১ এপ্রিল নয়টি পৌরসভায়ও ভোটগ্রহণ হবে। এগুলোতে ভোট নেওয়া হবে ইভিএমে। কমিশনের লক্ষ্য একটাই, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক ভোট গ্রহণ। এ জন্য সব ধরনের পদক্ষেপ থাকবে বলেও জানান সচিব।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য