,

খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানা

news-image

নড়াইল প্রতিনিধি : স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে নড়াইলে দায়ের করা দুটি মানহানি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।আজ বুধবার বিকেলে নড়াইলের সদর আমলী আদালতের বিচারক আমাতুল মোর্শেদা এ পরোয়ানা জারি করেন।

মামলা সূত্রে জানা গেছে, মামলার বাদী শেখ আশিক বিল্লাহ অভিযোগ করেছেন, গত ২০১৫ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার একটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদদের সংখ্যা নিয়ে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এ বিষয়টি তিনি ও মামলার স্বাক্ষীরা ২২ ডিসেম্বর বিভিন্ন পত্রিকায় পড়ে মারাত্মকভাবে ক্ষুব্ধ হন এবং তাদের এক কোটি টাকা মানহানি হয়েছে মর্মে ২০১৫ সালের ২৯ ডিসেম্বর নড়াইল আমলী আদালতে মামলা দায়ের করেন।

অপরদিকে, ২০১৫ সালের ২৫ ডিসেম্বর ঢাকার একটি অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে একই ব্যক্তি বাদী হয়ে ২০১৫ সালের ২৯ ডিসেম্বর নড়াইল সদর আমলী আদালতে আরেকটি মামলা দায়ের করেন।

মামলা দুটির সমন জারি হয়ে ফেরত আসায় এবং আসামিরা আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন নড়াইল সদর আমলী আদালতের বিচারক আমাতুল মোর্শেদা। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি সঞ্জিব কুমার বোস। আসামিপক্ষের আইনজীবী ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন শিকদার।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য