রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে আসছে আরও ২৫ লাখ টিকা

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে শুরুতেই ৭০ লাখ টিকা আনা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘আগামী ২২ ফেব্রুয়ারি দেশে আরও ২৫ লাখ টিকা আনা হচ্ছে। এভাবে প্রতি মাসেই নিয়মিতভাবে টিকা আনা হবে। ফলে টিকার অভাব হবে না।’

আচ বুধবার দুপুরে ঢাকা ডেন্টাল কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও মুজিব কর্নার উদ্বোধন এবং মিলনায়তনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের সবাই টিকা পাবেন। পৃথিবীর অনেক দেশ এখনো জাতীয় পর্যায়ে টিকাদান কর্মসূচি শুরুই করতে পারেনি। অথচ আমরা ইতোমধ্যেই ১৩ লাখ মানুষ টিকা নিয়েছেন। আরও প্রায় ২৫ লাখ মানুষ নিবন্ধন করেছেন।’

‘প্রতিটি টিকা কেন্দ্রের স্থানীয় লোকের হার ও চাহিদা অনুযায়ী প্রথম ডোজ সরবরাহ করা হয়েছে। কিছু কেন্দ্রে এই চাহিদা ও নিবন্ধনের হার তুলনামূলক বেশি হয়েছে। তাই সেখানে টিকার স্বল্পতা দেখা দিলেও সময় মতো চাহিদা অনুযায়ী পাঠিয়ে দেওয়া হবে। সবাই নিশ্চিন্তে টিকা নিন। দেশে টিকার কোনো অভাব নেই, ভবিষ্যতেও হবে না, যোগ করেন জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘টিকা নিতে ইচ্ছুক যেকোনো ব্যক্তি সুরক্ষা অ্যাপে নিবন্ধন করলে দু’দিন আগে বা পরে টিকা অবশ্যই পাবেন। কোনো কেন্দ্রে নিবন্ধিত ব্যক্তির সংখ্যা বেশি হলে সেক্ষেত্রে টিকা নেওয়ার তারিখ কিছুটা পেছাতে পারে। তবে টিকা পেতে কোনো সমস্যা হবে না। ’

এর আগে স্বাস্থ্যমন্ত্রী ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচনসহ মিলনায়তনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মুজিব কর্নার উদ্বোধন করেন।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী