,

করোনার মধ্যেই তুষার ঝড়ে বিপর্যস্ত আমেরিকা, নিহত বেড়ে ২৬

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে আমেরিকা। করোনায় বিশ্বের সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে এই দেশে। এতে দিশেহারা হয়ে পড়েছে দেশটির কর্তৃপক্ষ। এই অবস্থার মধ্যেই আমেরিকার দক্ষিণ ও মধ্যাঞ্চলে বয়ে যাচ্ছে ভয়াবহ তুষার ঝড়। এতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

এ অঞ্চলে রেকর্ড পর্যায়ে নিম্ন তাপমাত্রা বিরাজ করছে। ক্যালিফোর্নিয়ায় টর্নেডোয় তিনজনের প্রাণহানি হয়েছে।

সিএনএনসহ স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, টেক্সাস, কেন্টাকি ও মিজৌরিতে ঝড়ে এ পর্যন্ত ২৬ জনেরও বেশি লোকের প্রাণহানি হয়েছে।

এনবিসি নিউজের খবরে বলা হয়, সবচেয়ে পর্যুদস্ত অবস্থা টেক্সাসে। সেখানে তাপ উৎপাদনকারী একটি গাড়ি থেকে কার্বন মনো-অক্সাইড নির্গত হয়ে একজন নারী ও একজন কিশোরী মারা গেছেন।

এছাড়া ঝড়ের কারণে টেক্সাসের রাজধানী শহর অস্টিনের তাপমাত্রা আলাস্কার বৃহত্তম শহর অ্যাঙ্কোরেজের চেয়েও নিচে নেমে এসেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, টেক্সাস, লুসিয়ানা, আলাবামা ও নিউ মেক্সিকোর ওপর দিয়ে বয়ে যাওয়া তুষার ঝড়ে সেসব রাজ্যে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেখানকার মহাসড়কগুলোতে বরফ জমে দুর্ঘটনা ঘটছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের