,

জল্পনার অবসান! এক বছর পর জনসম্মুখে কিমের স্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জনসম্মুখে দেখা দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের স্ত্রী রি সোল জুকে। বুধবার দেশটির সরকারি গণমাধ্যমে তার ছবি প্রকাশ হয়েছে। কিমের বাবা কিম জং ইলের জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে বিশাল উৎসবের আয়োজন করা হয়েছে। সেই আয়োজনের এক কনসার্টে স্বামীর সঙ্গে উপস্থিত ছিলেন রি সোল।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রোডং সিনমানে প্রকাশিত ছবিতে দেখা গেছে কিম এবং তার স্ত্রী কনসার্ট উপভোগ করছেন। এই দুইজনকেই হাসিখুশি দেখা গেছে।

এ ব্যাপারে হিন্দুস্তান টাইমস বলছে, এদিন বেশিরভাগ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেই কিমের সঙ্গে জনসম্মুখে উপস্থিত হতে দেখা গিয়েছে সোলকে। গত বছরের জানুয়ারিতে শেষ বারের মতো লুনার নিউ ইয়ারের উৎসবের সময় সোলকে দেখা গেলেও প্রায় এক বছরের বেশি সময় তাকে আর দেখা যায়নি। ফলে তার স্বাস্থ্য নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল এবং ধারণা করা হচ্ছিল যে তিনি হয়তো অন্তঃসত্ত্বা।
সূত্র: হিন্দুস্তান টাইমস

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য