,

শাহরুখের ‘ডার্লিংস’এখন আলিয়া!

news-image

বিনোদন ডেস্ক : প্রায় ৪ বছর পর আবারও বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে চলচ্চিত্রে কাজ করছেন আলিয়া ভাট। তবে এবার ছবির পর্দায় একে অপরের বিপরীতে নয়। এবার শাহরুখ খান থাকছেন প্রযোজকের আসনে আর অনস্ক্রিনে আলিয়া ভাট।

শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ‘ডার্লিংস’ ছবির শুটিং শিগগিরই শুরু হবে। ছবিটির পরিচালক জসমিত কে রীন।

এ বিষয়ে আলিয়া জানিয়েছেন, এই ছবির চিত্রনাট্য শোনার পরেই অভিনয়ের বিষয়ে সম্মতি জানিয়েছেন তিনি। ছবির গল্প ও চরিত্র তার কাছে নতুন মনে হওয়ায় কাজের বিষয়ে দ্বিতীয়বার ভাবেননি তিনি।
ছবিতে মুম্বাইয়ের মধ্যবিত্ত পরিবারের মা-মেয়ের গল্প বলবে তুলে ধরা হচ্ছে। যেখানে সমসাময়িক অন্যান্য ছবির গল্পের সঙ্গে তেমন কোনো মিল খুঁজে পাওয়া যাবে না। এতে মায়ের চরিত্রে দেখা যাবে শেফালী শাহকে। আর মেয়ের চরিত্রে থাকছেন আলিয়া ভাট।

এর আগে ২০১৬ সালে ‘ডিয়ার জিন্দেগি’ রিলিজের পর ছবি নিয়ে কম প্রশংসা হয়নি। বিষয় থেকে শুরু করে কিং খান এবং আলিয়ার অভিনয়ে ধারশায়ী হয়েছিলেন দর্শক।

এদিকে শুধু ‘ডার্লিংস’ নয়, শাহরুখ খান আপাতত বলিউডের ছবির প্রযোজনার কাজ নিয়ে বেশ ভালো রকমের ব্যস্ত! ববি দেওল, বিক্রান্ত মাসে, সানিয়া মালহোত্রা অভিনীত লাভ হোস্টেল ছবিটি প্রযোজনা করছেন তিনি। আবার অভিষেক বচ্চন অভিনীত বব বিশ্বাস ছবিরও তিনিই প্রযোজক!

সব ঠিক থাকলে সামনের মাস থেকেই শুটিং শুরু হবে ডার্লিংস ও লাভ হোস্টেলের!

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য