,

ইরাকের অভ্যন্তরে ব্যাপকভিত্তিক অভিযান চালাবে তুরস্ক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের ভেতরে ব্যাপকভিত্তিক সামরিক অভিযান চালানোর পরিকল্পনা নিয়েছে তুর্কি সরকার। ইরাকে সন্ত্রাসী হামলায় তুরস্কের ১৩ নাগরিক নিহত হওয়ার পর কুর্দিস্তান পিপলস পার্টি বা পিকেকে গেরিলাদের বিরুদ্ধে এই অভিযান চালাতে চাইছে তুরস্ক।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান জোর দিয়ে বলেছেন, তুরস্কের সামরিক বাহিনী সীমান্তবর্তী এলাকাগুলোতে পিকেকে গেরিলাদের বিরুদ্ধে যে অভিযান চালাচ্ছে তা অব্যাহত থাকবে। একইসঙ্গে তিনি বলেছেন, যেসব এলাকা থেকে তুরস্কের জন্য হুমকি আসছে সেসব এলাকায় অভিযানের পরিধি বাড়ানো হবে।

তুরস্কের নাগরিক নিহত হওয়ার বিষয়ে তিনি দেশের জনগণকে আশ্বস্ত করে বলেন, ওই হামলায় যারা নিহত হয়েছে তাদের এই হত্যাকাণ্ডের ঘটনা সন্ত্রাসীদের নির্মূল করার ব্যাপারে তুর্কি সরকারের প্রতিশ্রুতি আরও দৃঢ় করেছে।

এদিকে, ইরাকের অভ্যন্তরে তুরস্কের সামরিক অভিযান শুরু থেকেই ভালো চোখে দেখছে না বাগদাদ। ইরাক সরকার বারবার তুরস্কের কাছে এ ধরনের অভিযান বন্ধ করার ব্যাপারে জোরালো দাবি জানিয়েছে এবং ইরাক সরকার তাদের অসন্তুষ্টির কথাও প্রকাশ করেছে। সূত্র: আনাদোলু এজেন্সি

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য