,

আলো ছড়াবেন পূর্ণিমা

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা পূর্ণিমা এবার আসছেন নতুন মিশন নিয়ে। উপস্থাপক হিসেবে শুরু করতে যাচ্ছেন একটি সেলিব্রিটি শো নিয়ে। এর নাম ‘পূর্ণিমার আলো’। মমতাজ হারবাল প্রোডাক্টসের সহযোগিতায় অনুষ্ঠানটি নির্মাণ করবে দেশ টিভি।

এই অনুষ্ঠান উপলক্ষ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হলো পূর্ণিমার সঙ্গে দেশ টিভি ও মমতাজ হারবালের। আজ রজধানীর কাওরান বাজারের রেইনি রুফ রেস্তোরায় অনুষ্ঠানটি হয়েছে।

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ টিভির পরিচালক তারিক সুজাত, চিত্রনায়িকা পূর্ণিমা এবং মমতাজ হারবালের মহা-ব্যবস্থাপক জনাব আবদুস সাত্তার।

সেখানে জানানো হয়েছে, অনুষ্ঠানটির ৫২ পর্বে প্রচার হবে। চিত্রনায়ক ফেরদৌস এই অনুষ্ঠানের প্রথম পর্বের অতিথি হয়ে পূর্ণিমাকে উপস্থাপক হিসেবে পরিচয় করিয়ে দেবেন। পরবর্তীতে দেশের নানা অঙ্গনের তারকারা হাজির হবেন পূর্ণিমার অতিথি হিসেবে।

অনুষ্ঠানটি প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘উপস্থাপন খুবই জটিল একটি শিল্প। আমি খুব এনজয় করি। এর আগেও সেলিব্রিটি শো উপস্থাপনা করেছি। এবার কতোটা নতুনত্ব আনতে পারবো জানি না। তবে চেষ্টা করবো আমি।’

ফরিদা লিমার প্রযোজনায় অনুষ্ঠানটি আগামী ৬ মার্চ থেকে প্রতি শনিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দেশ টিভিতে প্রচারিত হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য