,

যশোরে কাউন্সিলর প্রার্থীর ভাইকে কুপিয়ে হত্যা

news-image

যশোর প্রতিনিধি : মঙ্গলবার সন্ধ্যায় যশোর শহরের ঘোপ বউবাজারে সন্ত্রাসীদের এলোপাতাড়ি ধারালো অস্ত্রের আঘাতে পারভেজ (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। তিনি ঘোপ ধানপট্টির বাসিন্দা ছাত্রলীগ নেতা ও পৌর কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম সোহাগের মামাতো ভাই। সোহাগের নির্বাচনী প্রচারে সেখানে গেলে সন্ত্রাসীদের হাতে খুন হন বলে স্বজনরা জানান।

নিহত পারভেজ সদর উপজেলার বাহাদুরপুর হঠাৎপাড়ার তোতা মিয়ার ছেলে।

তার খালা রহিমা বেগম জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পারভেজ ফুপাতো ভাই কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম সোহাগের পক্ষে ঘোপ বউ বাজার এলাকায় ভোট চাইতে গিয়েছিলেন। এ সময় মুখ বাঁধা কয়েকজন আচমকা সেখানে গিয়ে তাকে এলোপাতাড়ি কোপায়। স্থানীয় লোকজন তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন ।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান, ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

কোতোয়ালি থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, কে বা কারা পারভেজ নামে ওই যুবককে হত্যা করেছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা করছে।

সোহাগের সঙ্গী সলেমান জানান, তারা ঘোপে এলাকার সেন্ট্রাল রোড ফুড অফিস মোড়ে বসেছিলেন। এ সময় সোহাগসহ তারা খবর পান যে, বউবাজারে কে কারা পারভেজকে কুপিয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই স্থানীয় লোকজন পারভেজকে ধরাধরি করে ইজিবাইকে তুলছেন হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তার নাড়িভুঁড়ি বের হতে দেখে জ্ঞান হারিয়ে ফেলেন সোহাগ। পরে তাকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

২৮ ফেব্রুয়ারি ৫ম ধাপের পৌর মেয়র নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের