,

তানিয়ার বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ

news-image

বিনোদন ডেস্ক : মডেল-অভিনেত্রী তানিয়া বৃষ্টি বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ উঠেছে। অভিনেত্রীর বিরুদ্ধে ক্ষতিপূরণ ও শাস্তি দাবি করে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চিঠি দিয়েছেন আরএস প্রোডাকশনের কণর্ধার রফিকুল ইসলাম।

অভিযোগে বলা হয়, গত ১২ ফেব্রুয়ারি উত্তরা ৫ নম্বর সেক্টরে স্বপ্নীল শুটিং হাউজে তার প্রযোজিত ধারাবাহিক নাটক ‘ভাড়া বাড়ি বাড়া বাড়ি’ এর শুটিং ছিল। নাটকটি পরিচালনা করছেন কামরুল হাসান ফুয়াদ। ওই দিন বাকি শিল্পীরা উপস্থিত থাকলেও সেটে আসেননি তানিয়া বৃষ্টি। ইউনিট থেকে একাধিকবার তার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। বিকেল ৩টার দিকে পরিচালকের ফোনে এসএমএস দিয়ে জানান, আজ তিনি শুটিং করতে পারবেন না। সেটে না আসার কারণে প্রযোজকের আর্থিক ক্ষতি হয়েছে।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তানিয়া বৃষ্টি বলেন, আমি অসুস্থ ছিলাম। আমি সকালেই জানিয়েছিলাম। পরিচালক বিশ্রাম নিয়ে দেরি করে যেতে বলেন। অসুস্থতার মাত্রা বেড়ে গেলে কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, ২০১২ সালে ‘ভিট চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ নির্বাচিত হন তানিয়া বৃষ্টি। ২০১৫ সালে ‘ঘাসফুল’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। যুগল নির্মাতা নদী-ফিরোজ পরিচালিত ‘যদি তুমি’ সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী। এছাড়া ফারুক ওমর পরিচালিত রোমান্টিক-অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘লাভার নাম্বার ওয়ান’-এ বাপ্পির বিপরীতে অভিনয় করেন তানিয়া।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য