,

কঙ্গোতে নৌকাডুবে নিহত ৬০, নিখোঁজ কয়েকশ

news-image

গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পশ্চিমাঞ্চলীয় কঙ্গো নদীতে একটি নৌকাডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। সরকারি কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত আরও কয়েকশ মানুষ নিখোঁজ রয়েছে। খবর প্রেস নিউজ এজেন্সির।

মানবিক সহায়তা বিষয়ক মন্ত্রী স্টিভ বিকায়ি বলেন, দুর্ঘটনার সময় ওই নৌকাতে ৭শ জন যাত্রী ছিল। নৌকাটি মাই নমবি প্রদেশের লংগোলা ইকোতি গ্রামের কাছে ডুবে গেছে।

এখন পর্যন্ত উদ্ধারকারী দল ৬০ জনের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া ৩শ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্ঘটনার পর থেকে এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে।

রাজধানী কিনশাসা থেকে ইকুয়াটর প্রদেশের উদ্দেশে ওই নৌকাটি যাত্রা করেছিল। স্টিভ বিকায়ি বলেন, অতিরিক্ত মালামাল এবং ধারণক্ষমতার বেশি যাত্রী নেয়ার কারণেই ওই নৌকাটি দুর্ঘটনা কবলিত হয়েছে।

খনিজ সমৃদ্ধ কঙ্গোতে প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে থাকে। অতিরিক্ত যাত্রী এবং মালপত্র বোঝাইয়ের কারণেই এসব দুর্ঘটনা ঘটছে। এছাড়া নৌকায় করে যাতায়াত করা অধিকাংশ যাত্রীই লাইফ জ্যাকেট পরেন না। ফলে নৌকাডুবে গেলে অনেককেই বাঁচানো সম্ভব হয় না।

গত মাসে কিভু লেকে একটি যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় কমপক্ষে তিনজনের মৃত্যু হয়। এদের মধ্যে একজন নারী এবং বাকি দু’জন শিশু।

এর আগে গত বছরের মে মাসে কিভু লেকে অপর এক নৌকাডুবির ঘটনায় আট বছর বয়সী এক মেয়ে শিশুসহ ১০ জনের মৃত্যু হয়। ২০১০ সালের জুলাই মাসে পশ্চিমাঞ্চলীয় বানদুন্দু প্রদেশে একটি নৌকাডুবির ঘটনায় ১৩৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য