,

শেখ হাসিনার জন্যই এখন গ্রামেও অনার্স পড়া যায়: পরিবেশমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‌‘বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। এজন্য করোনাকালেও যথাসময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হয়েছে। উচ্চশিক্ষা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য গ্রামেও অনার্স কলেজ স্থাপন করা হচ্ছে। একমাত্র শেখ হাসিনার জন্যই এখন গ্রামেও অনার্স পড়ার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা।’

সোমবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাংকুল পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আজ প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানি ২০ হাজার টাকায় উন্নীত করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন সর্বোচ্চ ৪৩ বিলিয়ন মার্কিন ডলার। যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।’

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে অন্যদের মধ্যে বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর এবং ভাইস চেয়ারম্যান মো. তাজ উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য