,

দেশীয় চ্যানেলে চোখ ফেরাবার মতো অনুষ্ঠান নির্মাণ করুন: তথ্য প্রতিমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ‌‘‌দেশের মানুষ যাতে দেশীয় চ্যানেলের অনুষ্ঠান দেখে, সে জন্য নির্মাতা ও কলাকুশলীদের জীবনঘনিষ্ঠ, সুস্থধারার, রুচিশীল অনুষ্ঠান নির্মাণ করতে হবে, যা হৃদয়কে স্পর্শ করবে, বাঙালি সংস্কৃতি ধারণ করবে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশ পৌঁছে যাবে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা ৩৫ কোটি বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর কাছে। এটি করতে পারলে সাংস্কৃতিক অগ্রয়াত্রায় নবতরঙ্গ সৃষ্টি হবে।’

সোমবার রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি) মিলনায়তনে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিত ‘চলচ্চিত্র ও টেলিভিশনে বাস্তবিক, মনস্তাত্ত্বিক ও বিজ্ঞানসম্মত অভিনয়’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘এ অঞ্চলের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, অসাম্প্রদায়িক চেতনা ও স্বাধীন বাংলাদেশ সৃষ্টির স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও সংগ্রামকে তুলে ধরতে হবে; যার মাধ্যমে তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস সম্পর্কে অবগত হবে। দেশপ্রেম ও জাতীয়তাবোধের চেতনায় উজ্জীবিত হবে।’

বিসিটিআই’র প্রধান নির্বাহী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য