,

বিমানবন্দর সড়কের ঝোপের মধ্যে মিললো নবজাতক!

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের ঝোপের মধ্যে থেকে একটি মেয়ে নবজাতককে উদ্ধার করা হয়েছে। বর্তমানে ঢাকা মেডিকেলে ভর্তি শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসক।

সোমবার সকালের দিকে এ ঘটনা ঘটে। কে বা কারা ফেলে গেছে একদিন বয়সী শিশুটিকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

জানা গেছে, বিমানবন্দর সড়কের পাশের একটি ঝোপে ফুটফুটে এ নবজাতকটি ফেলে যায় কে বা কারা। কান্না শুনে এগিয়ে আসে অনেকেই। এ সময় বাচ্চাটিকে পরম যত্নে কোলে তুলে নেন বিমানের বলাকা অফিসের পরিচ্ছন্নতাকর্মী জোহরা আক্তার নামে এক নারী। পরে পুলিশকে খবর দেন তিনি, স্বামীর সহায়তায় বাচ্চাটিকে নিয়ে আসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
বাচ্চাটি এখন সুস্থ তবে, দীর্ঘক্ষণ পড়ে থাকার কারণে পিঁপড়া আর পোকা মাকড়ে কামড়ের দাগ শরীর জুড়ে রয়েছে। ঢাকা মেডিকেলই আপাতত ঠিকানা হতভাগা এ নবজাতকটির।

উদ্ধারকারী জহুরা ও মাসুদ দম্পতিও নিঃসন্তান। বাচ্চাটির দায়িত্ব নিতে আগ্রহী তারা। চিকিৎসা শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে জানিয়েছে পুলিশ। গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেলের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য