,

পবিত্র হজের জন্য প্রস্তুত হচ্ছে সৌদি আরব

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের কারণে গতবছর স্বাস্থ্যবিধি মেনে সৌদি ও প্রবাসী মুসলিমরা সীমিত আকারে প্রতীকী হজ পালন করেছিলেন। চলতি বছর আসন্ন হজে কী পরিমাণ মুসল্লি অংশ নিতে পারবেন, এই সিদ্ধান্ত এখনও হয়নি।

তবে আগামী জুলাই মাসে হতে যাওয়া এই হজকে কেন্দ্র করে প্রস্তুতি নিতে শুরু করেছে সৌদি সরকার। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় মানুষের স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় জনবল সরবরাহের পদক্ষেপ নিচ্ছে।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, হাজিদের স্বাস্থ্যসেবায় অংশ নেবে এমন কর্মী বাছাইয়ের জন্য দেশটির স্বাস্থ্য অধিদফতর কমিটি গঠন করবে। প্রতিটি কমিটি প্রয়োজনীয় জনশক্তি সরবরাহ, শ্রেণিবদ্ধকরণ ও নিশ্চিতকরণের জন্য দায়বদ্ধ থাকবে। স্বেচ্ছাসেবীদের প্রয়োজনীয় সংখ্যা এবং বিশেষত্ব অনুযায়ী প্রস্তাবিত কর্মীদের নাম পর্যালোচনা করা হবে।

মন্ত্রণালয় বলেছে, জনবল সংক্রান্ত কমিটি ও স্বাস্থ্য অধিদফতরের উত্থাপিত প্রার্থীদের আবেদনই শুধু গ্রহণ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য