,

রিয়াজ-পূর্ণিমার দূরত্ব কমল

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা ও চিত্রনায়ক রিয়াজ একসময় জুটি বেঁধে প্রচুর সিনেমা উপহার দিয়েছেন। ২০১৪ সালে তাদের অভিনীত সর্বশেষ সিনেমা মুক্তি পায়। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘লোভে পাপ পাপে মৃত্যু’র পর তাদের একসঙ্গে আর কোনো সিনেমায় দেখা যায়নি। মূলত ব্যক্তিগত সম্পর্কের অবনতির কারণেই তাদের দুজনকে আর একত্রে দেখা যায়নি। দীর্ঘদিন দূরত্ব বজায় রাখলেও এবার বরফ গলল তাদের সম্পর্কের। কাজ করলেন একসঙ্গে।

জানা যায়, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানের উপস্থাপনা করছেন পূর্ণিমা। আর সেই অনুষ্ঠানে পূর্ণিমার সঙ্গে দেখা যাবে রিয়াজকেও। দেশ টিভিতে প্রচারিতব্য ‘পূর্ণিমার আলো’ নামের ৫২ পর্বের এই অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি হিসেবে থাকবেন রিয়াজ। এছাড়া থাকবেন ফেরদৌস। তারা দুজন উপস্থাপক পূর্ণিমাকে পরিচয় করিয়ে দেবেন ভক্তদের সঙ্গে। থাকবে তিনজনের আড্ডাও। দ্বিতীয় পর্ব থেকে মূল অনুষ্ঠানটি শুরু হবে।

পূর্ণিমা বলেন, “দেশ টিভি কর্তৃপক্ষের সঙ্গে মৌখিকভাবে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে চুক্তি করব। আমি চলচ্চিত্রের একজন শিল্পী। তবে উপস্থাপনা করতেও বেশ ভালো লাগে। এর মধ্যে বেশ আনন্দ আছে। সরাসরি দর্শকের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়। কাজটি বেশ উপভোগ করি।”

তিনি জানান, ৬ মার্চ থেকে অনুষ্ঠানটি প্রচারিত হবে। এরপর থেকে প্রতি শনিবার রাতে অনুষ্ঠানটি নিয়মিত দেখা যাবে। প্রতি পর্বে থাকবেন বিনোদন, রাজনীতি, ক্রীড়াসহ বেশ কয়েকটি অঙ্গনের সফল তারকা দম্পতি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য