,

যুক্তরাষ্ট্রে বন্দুক আইনে পরিবর্তন আসছে: বাইডেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে বন্দুক আইন বদলের কথা জানিয়েছেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ব্যাপারে কংগ্রেসে বিল আনা হবে বলে জানিয়েছেন স্পিকার।

রোববার ফ্লোরিডার পার্কল্যান্ড স্কুলে বন্দুকধারীর হামলার তিন বছর পূর্তিতে এ কথা জানা তিনি। সেদিনটিকে স্মরণ করে বাইডেন বলেন, কংগ্রেসের কাছে অনুরোধ, বন্দুক আইন সংশোধনের বিল নিয়ে আসা হোক পার্লামেন্টে। খবর ডয়েচে ভেলের।

যুক্তরাষ্ট্রে প্রতি ১০০ জনের কাছে ১২১টি বন্দুক থাকে৷ সাধারণ মানুষের কাছে বেশি আগ্নেয়াস্ত্র আছে এমন দেশের তালিকায় শীর্ষে এই দেশ৷

দেশটিতে বন্দুকধারীদের হামলার পৈশাচিক ঘটনা মাঝেমধ্যেই ঘটে বলে সংবাদমাধ্যমে খবর আসে৷ এ কারণে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং এর প্রদর্শনকে নিয়ন্ত্রণের দাবি জানিয়ে আসছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংগঠন৷ অধিকাংশ অঙ্গরাজ্যের কর্তৃপক্ষের তাতে সায়ও ছিল৷

বাইডেনের দাবি, তার সরকার পরবর্তী বন্দুক হামলার জন্য অপেক্ষা করবে না। যত দ্রুত সম্ভব বন্দুক আইন বদলের চেষ্টা করবে। আমেরিকার নিয়ম অনুযায়ী, আইন বদল করতে হলে প্রথমে তা কংগ্রেসে আনতে হবে। সেখানে বিল পাস হলে তা যাবে সিনেটে।

সিনেট সেই বিলকে ছাড়পত্র দিলে তবেই প্রেসিডেন্ট সই করে বিলকে আইনে পরিণত করতে পারেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য