,

ব্রাহ্মণবাড়িয়ার পার্থ আবারও গিনেস রেকর্ডের পথে 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ‘দ্য লংগেস্ট চেইন অব সেফটিপিন’ তৈরি করে গিনেস বুকে স্থান করে নেয়া ব্রাহ্মণবাড়িয়ার পার্থ আবারও গিনেস রেকর্ডের পথে। তবে তার এবারের বিষয় স্টেপলার পিন দিয়ে বিশ্বের দীর্ঘতম চেইন তৈরি করা। ২০২০ সালের ৩০ মে স্টেপলার পিন দিয়ে চেইন তৈরির আবেদন করেন পার্থ। একই বছরের ৭ জুলাই আবেদন গ্রহণ করে চেইন তৈরির অনুমতি দেয় গিনেস কর্তৃপক্ষ। অনুমতি পাওয়ার পর গত বছরের ২০ জুলাই থেকে ১১ ফেব্রুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত টানা ২০৭ দিন স্টেপলার পিন দিয়ে চেইন তৈরির কাজ করেছেন পার্থ। এই চেইনের দৈর্ঘ্য ১ হাজার ৭৫৪ দশমিক ৯ মিটার বা ৫ হাজার ৭৫৩ ফুট ৫ ইঞ্চি। এখন তার  এ চেইনের জরিপ কাজ শুরু হয়। প্রমাণ হিসেবে সংগ্রহ করতে হয়েছে ভিডিও এবং ছবি।
এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটি হেলথ প্রোভাইডার মোহাম্মদ আরিফুল ইসলাম বিপ্লব এবং ফান্দাউক পণ্ডিত রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পল্লব হালদার। চেইনটি পরিমাপ করার জন্য সার্ভেয়ার হিসেবে ছিলেন মো. তোফাজ্জল হোসেন মাজহার। চেইন জরিপ কাজ শেষে গিনেস কর্তৃপক্ষের কাছে যাবতীয় তথ্য গিনেস ওয়ার্ল্ডে পাঠানো হবে। গিনেস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ এটি যাচাই-বাছাই করবে।ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউকের প্রয়াত জগদীশ দেবের ছোট ছেলে পার্থ চন্দ্র দেব। তিনি পড়াশোনার পাশাপাশি ফান্দাউক বাজারে বাবার ব্যবসা প্রতিষ্ঠানে বড়ভাইকে সহযোগিতা করেন।
দ্বিতীয়বার বিশ্বরেকর্ড করার বিষয়ে জানতে চাইলে পার্থ বলেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ঘেঁটে দেখেছি। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর ভারতের মিনহাজুল মণ্ডল ৮০ হাজার স্টেপলার পিন দিয়ে সবচেয়ে দীর্ঘতম চেইন তৈরির রেকর্ড গড়েছিলেন। তাদের চেইনটির দৈর্ঘ্য ছিল ৬৬১.৬৬ মিটার। তাই দোকানের ছোট ছোট .৫ ইঞ্চি স্টেপলার পিন দিয়ে সবচেয়ে বড় চেইন তৈরির পরিকল্পনা করি। নিজের অনুভূতির বিষয়ে পার্থ দেব বলেন, আমি আমার দেশকে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছি। প্রথমবার রেকর্ড করার পর সমাজের সব মানুষের কাছ থেকে অনেক উৎসাহ পেয়েছি; যা আমাকে আবারও গিনেস রেকর্ড গড়তে অনুপ্রেরণা জুগিয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য