,

মিয়ানমারে সচল ইন্টারনেট, বাড়ল সু চি’র বন্দিদশা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারে চলছে বিক্ষোভ-আন্দোলন। এমন পরিস্থিতিতে দেশটিতে ধীরে ধীরে চালু হচ্ছে ইন্টারনেট ব্যবস্থা। তবে মুক্তি মিলছে না ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি’র। আরও দুই দিন তিনি রিমান্ডে থাকবেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

সোমবার সু চি’র রিমান্ড শেষ হওয়ার কথা ছিল; কিন্তু তার আইনজীবী খিন মুং জ গণমাধ্যমকে জানান, রাজধানী নেপিডোর একটি আদালতের একজন বিচারক জানিয়েছেন, তার রিমান্ডের মেয়াদ ১৭ তারিখ পর্যন্ত।

রিমান্ড শেষে শুনানির জন্য সোমবার সু চিকে আদালতে হাজির করা হবে বলে এর আগে ধারণা করা হচ্ছিল।
তার আইনজীবী বলেন, ‘আমরা আমাদের পাওয়ার অব অ্যাটর্নির চিঠি দিতে এবং জেলা জজের সঙ্গে আলোচনা করতে এখানে এসেছি। তার বক্তব্য অনুযায়ী, রিমান্ডের মেয়াদ ১৭ তারিখ পর্যন্ত, আজ না।’

মিয়ানমারের নির্বাচনে কারচুপির প্রমাণবিহীন দাবি করে সামরিক বাহিনী সম্প্রতি ক্ষমতা দখল করে এবং দেশে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করে। সু চি-সহ বেসামরিক রাজনৈতিক নেতাদের বন্দী করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য