,

পটিয়ায় নির্বাচনী সংঘর্ষে নিহত : নবনির্বাচিত কাউন্সিলর গ্রেপ্তার

news-image

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগসমর্থিত দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর সরওয়ার কামাল রাজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাঁকে গ্রেপ্তার দেখানোর পরে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, বর্তমান কাউন্সিলর আবদুল মান্নান বাদী হয়ে গতকাল রোববার রাতে মামলাটি করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি নবনির্বাচিত কাউন্সিলর সরওয়ার কামাল রাজীবকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পটিয়ার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গতকাল দুপুরে কাউন্সিলর প্রার্থী সরওয়ার কামাল ও আবদুল মান্নানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আবদুল মান্নানের ছোট ভাই আবদুল মাবুদ (৪৫) নিহত হন।প্রথম আলো

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য