,

ব্রাহ্মণবাড়িয়ায় প্রফেসর মুখলেছুর রহমান স্মৃতি ব্যাডমিন্টন সমাপনী ম্যাচ অনুষ্ঠিত 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুখলেছুর রহমান খান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০ এর সমাপনী ম্যাচ হয়েছে শনিবার রাতে। এতে রাইজিং ষ্টার ক্লাব প্রফেসর মুখলেছুর রহমান খান স্মৃতি ক্লাবকে হারিয়ে জয়ী হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও।
ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের ইংরেজী বিভাগের প্রধান ড. শাহ আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন,সংস্কৃতি ও তথ্য-প্রযুক্তি সম্পাদক মজিবুর রহমান খান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আখাউড়া সরকারী শহীদ স্মৃতি কলেজের সহকারী অধ্যাপক ওয়াহিদ সারোয়ার রাজু,যমুনা ব্যাংকের ঢাকার কাচপুর শাখার এভিপি এবং ব্যবস্থাপক আবুল কালাম আজাদ,ডাক্তার মো: মোস্তাফিজুর রহমান খান।
কলেজপাড়া হোষ্টেল মাঠে মাসব্যাপী এ টুর্নামেন্টে মোট ২০টি দল অংশ নেয়। সমাপনী ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে ৪০ ইঞ্চি স্মার্ট টিভি তুলে দেন প্রধান অতিথি ফিরোজুর রহমান ওলিও এবং রানার আপ দলের হাতে পুরস্কার হিসেবে স্যামসাং মোবাইল তুলে দেন বিশেষ অতিথি জাবেদ রহিম বিজন। ম্যাচ দেখতে প্রতিদিনই অনেক দর্শক সমাগম হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য