শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থীসহ জামানত হারালেন ৩ জন

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী চার প্রার্থীর মধ্যে তিন প্রার্থী তাদের জামানাত হারিয়েছেন। প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।
জামানত হারানো মেয়র প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী মো. জয়নাল আবেদীন আব্দু ও স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম এবং মো. নুরুল হক ভূঁইয়া। এদের মধ্যে আব্দু ধানের শীষ প্রতীকে ৭৭৮ ভোট, শফিকুল মোবাইল ফোন প্রতীকে ২১১ ভোট ও নুরুল নারকেল গাছ প্রতীকে লড়ে পেয়েছেন ৫৯৫ ভোট।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. তাকজিল খলিফা মেয়র পদে ১৫ হাজার ১৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আখাউড়া পৌরসভা নির্বাচনে ১৬ হাজার ৭৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে আটটি ভোট বাতিল করা হয়েছে। প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার বিধান রয়েছে। প্রদত্ত ভোটের হিসেবে আট ভাগের এক ভাগ ভোট দুই হাজারের কিছু বেশি। কিন্তু তিন প্রার্থীর কেউই প্রাপ্ত ভোটে হাজারের ঘর পেরুতে পারেননি। এর ফলে তাদের জামানত বাজেয়াপ্ত করছে নির্বাচন কমিশন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী ওই তিন মেয়র প্রার্থী প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত করা হচ্ছে।
উল্লেখ্য, আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পৌরসভার মোট ভোটার ২৮ হাজার ৯০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ২৩০ জন ও নারী ভোটার ১৪ হাজার ৬৭২ জন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ